1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে মসজিদ চালু

  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলে মুসলিম শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য হল মসজিদ চালু করেছে উক্ত হল প্রশাসন। এতে সন্তোষ প্রকাশ করেছেন মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুন্সী মেহেরুল্লাহ হলের ১০২ নম্বর কক্ষে যোহর নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করেন যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের প্রফেসর ড. মো. মোখলেসুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকার বলেন, হলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হলের ভেতরে একটি নতুন মসজিদ স্থাপনের দাবি জানিয়ে আসছিল। আজ সেই প্রত্যাশা পূরণ হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তিনি আরও বলেন, এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শুদ্ধ জীবনাচার ও ধর্মীয় মূল্যবোধ চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। এসময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত ইবাদত ও ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কবিরুল ইসলাম বলেন, হলে অবস্থানকালে নিয়মিত নামাজ আদায়ে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়, তবে এই নামাজের রুম চালু হওয়ায় এখন আমরা সবাই সহজেই সময়মতো জামাতে নামাজ আদায় করতে পারব। এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে যাঁদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা রয়েছে, সেই সংশ্লিষ্ট হল প্রশাসনের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির আইসিটি সেলের পরিচালক ড. মো. ফরহাদ বুলবুল, সহকারী প্রভোস্ট খালেদ নোমান, সহকারী প্রক্টর রুহুল কুদ্দুস, মুন্সী মেহেরুল্লাহ হলের কর্মকর্তা-কর্মচারী সহ সাধারণ শিক্ষার্থীরা।

শেয়ার করুন...

অন্যান্য...