1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

যবিপ্রবির ‘জাস্ট স্পোর্টস ক্লাবের’ ক্রিকেট কার্নিভাল ১৮ ডিসেম্বর

  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাস্ট স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিপার্টমেন্টভিত্তিক ক্রিকেট কার্নিভাল ২০২৫।

আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা যায়, প্রথম রেজিস্ট্রেশনকৃত ৮টি ডিপার্টমেন্ট এর অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৫,০০০ টাকা এবং রানার্সআপ দল পাবে নগদ ৪,০০০ টাকা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি দলে সর্বোচ্চ ১১ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি ম্যাচ ৬ ওভারে অনুষ্ঠিত হবে এবং পুরো টুর্নামেন্ট নকআউট পদ্ধতিতে পরিচালিত হবে।

এ বিষয়ে জাস্ট স্পোর্টস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন বলেন, “দীর্ঘ অনেকদিন যাবৎ আমাদের ক্যাম্পাসেঔঔ ক্রিকেট খেলা অফ ছিল। শীতের শুরুতে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় উপরে থাকে ক্রিকেট। তো জাস্ট স্পোর্টস ক্লাব চেষ্টা করেছে এই অবস্থায় একটি ক্রিকেট টুর্নামেন্ট শিক্ষার্থীদের কে আনন্দিত করবে। এবং টিম নেয়ার জন্য অনেকগুলো ডেপ্টের সাড়া ও পেয়েছি আমরা কিন্তু প্রথম ৮ টি দলকে সুযোগ দেয়া হয়েছে। আশা করছি সুস্থ ও সফল হবে আমাদের এই টুর্নামেন্ট টি”

শেয়ার করুন...

অন্যান্য...