1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

যবিপ্রবির ২২ স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

৫৫তম মহান জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২২ জন শিক্ষার্থীকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

আমন্ত্রিত শিক্ষার্থীরা হলেন— মোঃ তারেকুজ্জামান, নওশীন ফারজানা, জান্নাতুল আজমী, অমিত কুমার মন্ডল, সবনীল বিশ্বাস, সায়েদুন্নেছা নিশি, মোঃ ইসমাইল, শ্রীমন্ত রায়, স্বর্ণা বিশ্বাস, মোছাঃ শারমিন আক্তার, সজনী খাতুন, জারিন খান মুন, অটল মন্ডল, মোসাঃ বিউটি খাতুন, মোঃ শাফায়েত হোসেন, অনামিকা পোদ্দার, রওনক আরা, ফারহানা ফেরদৌস তারিন, খাদিজা আক্তার রিটা, মাহাদিয়া তাবাসসুম, সোহেলী সুলতানা এবং মোঃ তানভীর ইসলাম।

উল্লেখ্য, স্বর্ণপদকপ্রাপ্ত এসব শিক্ষার্থীর মধ্যে অনেকে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন, কেউ কেউ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অনেকে পারিবারিক জীবনে গৃহিণী হিসেবে পরিবারের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছেন। তাঁদের এই অর্জন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের ও অনুপ্রেরণার প্রতীক।

শেয়ার করুন...

অন্যান্য...