1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বিজয় দিবসে গাংনগর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

আরিফুল ইসলাম

শিবগঞ্জ (বগুড়া)

প্রতিনিধিমহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গাংনগর গার্লস স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে স্কুল মাঠে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বস্তা দৌড়সহ নানা ইভেন্টে অংশ নেয়। খেলাধুলায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মেহেদী হাসান মুন। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনগর গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল মতিন, সিরাজুল ইসলাম, শাহে আলম, মদন কুমার রায় এবং বাংলাদেশ বন্ধু ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম।

প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, “বিজয় দিবসের চেতনায় শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশ নিয়েছে।”

শেয়ার করুন...

অন্যান্য...