1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বিজয় দিবসে নোবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা ও আলোচনা সভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নোবিপ্রবি প্রতিনিধি

মহান বিজয় দিবসে জাতির সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করে সংগঠনটি। এ সময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান। এ ছাড়া সংগঠনের সভাপতি নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুদ্দাচ্ছির আহমদের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল নাঈম, দপ্তর সম্পাদক নিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল তৌহিদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাকিম সাদিক। পাশাপাশি সমিতির সাধারণ সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নোবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাধীনতার মূল্যবোধ রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা হয়।

শেয়ার করুন...

অন্যান্য...