1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বিজয় দিবসে শহীদদের প্রতি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের পুষ্পস্তবক অর্পণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা
জাককানইবি প্রতিনিধি

মহান বিজয় দিবসে একাত্তরের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চির উন্নত মম শির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। এ সময় সাংবাদিক ফোরামের সদস্যরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু, অর্থ সম্পাদক হৃদয় আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক অনিরুদ্ধ সাজ্জাদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এর আগে সাংবাদিক ফোরামের সদস্যদের অংশগ্রহণে বিজয় দিবস উপলক্ষে ফিচার লিখন কর্মসূচি ‘বিজয়ের চুয়ান্ন বছর: তারুণ্যের ভাবনা ও অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু বলেন, “১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এই স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

শ্রদ্ধা নিবেদন শেষে, বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে বিজয় শোভাযাত্রায় অংশ নেয় সাংবাদিক ফোরামের সদস্যরা।

শেয়ার করুন...

অন্যান্য...