1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মাভাবিপ্রবি প্রতিনিধি


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (মাভাবিপ্রবিসাস) ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক যায়যায়দিন-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইশতিয়াক আহমেদ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক মানবজমিন ও সময় তরঙ্গ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান খান।

সোমবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে সাত সদস্যের এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

কমিটির অন্যান্য পদে সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ডেইলি অবজার্ভার-এর প্রতিনিধি ইসরাত জাহান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের টাঙ্গাইল-এর প্রতিনিধি আলিফ মিয়া। পাশাপাশি কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মজলুমের কণ্ঠ-এর প্রতিনিধি আল-সাদিদ খান শুভ এবং দৈনিক লোককথা-এর প্রতিনিধি হাসিব ইবনে মামুন প্রিন্স।

নবনির্বাচিত সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, “পেশাদারিত্ব ও নৈতিকতার ভিত্তিতে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ক্যাম্পাসে যেকোনো অনিয়মের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে আমরা কাজ করব।”

সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান বলেন, “তথ্যভিত্তিক ও ভারসাম্যপূর্ণ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি সুস্থ ক্যাম্পাস সাংবাদিকতা গড়ে তুলতে চাই। শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে সাংবাদিক সমিতি কার্যকর ভূমিকা রাখবে।”

শেয়ার করুন...

অন্যান্য...