1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

যবিপ্রবিতে দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু ১৯ ডিসেম্বর

  • প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে যবিপ্রবি ডিবেট ক্লাব। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দুইটায় যবিপ্রবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নিজস্ব কক্ষে এ সংবাদ সম্মেলন করে যবিপ্রবি ডিবেট ক্লাব।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর যবিপ্রবি ক্যাম্পাসে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতাটি বাংলা এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর।

সংবাদ সম্মেলনে যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব হোসাইন বলেন, বিজয়ের মাস ডিসেম্বর-বাংলাদেশের ইতিহাসে আত্মমর্যাদা, সাহস ও গৌরবের অনন্য প্রতীক। এই বিজয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে যুক্তিনির্ভর চিন্তা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের আহ্বান জানাতে যবিপ্রবি ডিবেট ক্লাব আয়োজন করতে যাচ্ছে “দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”। বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি নাগরিক চেতনা গঠনের এক শক্তিশালী মাধ্যম। বিতর্ক চর্চা যুক্তিনির্ভর চিন্তা শাণিত করে, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা শেখায় এবং দায়িত্বশীল ও সহনশীল নাগরিক তৈরি করে। এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা তরুণদের মধ্যে যুক্তিবোধ, মত প্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক সম্মান আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্বে তারা যুক্তির আলো ছড়িয়ে দেবে।

যবিপ্রবি ডিবেট ক্লাবের এ আয়োজনে প্রেজেন্টিং পার্টনার হিসেবে থাকবেন সেইলর এবং পাওয়ার্ড বাই হিসেবে দ্য সিটি ব্যাংক। ইভেন্ট ডাটা সলিউশন পার্টনার হিসেবে যুক্ত থাকবেন টিম ডাটা ৩৬০। মিডিয়া পার্টনার হিসেবে যবিপ্রবিসাস, আজকের পত্রিকা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, স্টার নিউজ, ডিবিসি গ্রুপ ও দ্য ডেইলি ক্যাম্পাস। ফটোগ্রাফি ও ভিডিও পার্টনার হিসেবে থাকবেন যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি, শাটার আপ ফটোগ্রাফি এবং এসথেটিক জাস্ট। ফুড পার্টনার হিসেবে সেন্ট্রাল ক্যাফেটেরিয়া।

শেয়ার করুন...

অন্যান্য...