1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

যবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ২১ ডিসেম্বর

  • প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(যবিপ্রবিসাস) ২০২৫-২০২৬ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রবিবার (১৪ ডিসেম্বর) ছাত্র, পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অফিস কক্ষে এক সভা শেষে নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণা করেন তাঁরা।

নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন- ছাত্র, পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মোঃ রাফিউল হাসান। এছাড়া নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. ইঞ্জি. ইমরান খান, বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন। এছাড়াও যবিপ্রবিসাসের নির্বাচন আয়োজক কমিটির আহ্বায়ক রুহুল আমীন, সদস্য সচিব শিহাব উদ্দীন সরকার এবং সদস্য তানভির খন্দকার উপস্থিত ছিলেন।

প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০ টা হতে ১৭ ডিসেম্বর বেলা ১২ টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। একই দিনে দুপুর ২ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন তাঁরা। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২০ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এবং একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

তফসিলে বলা হয়েছে, আগামী ২১ ডিসেম্বর দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে বিকাল ৪ টার মধ্যে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২০২৬ নির্বাচনের মধ্য দিয়ে যবিপ্রবিসাসের ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ গঠিত হবে। আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় সমিতির সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শেয়ার করুন...

অন্যান্য...