1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সফলভাবে অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ মেন্টরিং সেশন

  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

মাহবুবুর রহমান

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি

তরুণ উদ্ভাবকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (BMU) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে হাল্ট প্রাইজের বিশেষ ওয়ার্কশপ ও মেন্টরিং সেশন। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই গুরুত্বপূর্ণ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল ড. খন্দকার আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন দেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব, হোস্ট, অনলাইন ইনফ্লুয়েন্সার ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান রাফসান সাবাব। শিক্ষার্থীদের মধ্যে তার উপস্থিতি ছিল বিশেষ উদ্দীপক।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশেষ অতিথি রাফসান সাবাবের শিক্ষামূলক সেশন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন ধরনের অনলাইন ব্যবসা ধারণা, আকর্ষণীয় কনটেন্ট ক্রিয়েটিংয়ের কৌশল এবং তার বাস্তব অভিজ্ঞতা বিস্তারিতভাবে ভাগ করে নেন। তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে তিনি বিশেষভাবে উদ্বুদ্ধ করেন। সেশন শেষে উপাচার্য রিয়ার এডমিরাল ড. খন্দকার আখতার হোসেনের হাত থেকে তিনি সম্মাননা গ্রহণ করেন।

এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের ডিন কমোডর মো. আতিকুর রহমান। তিনি শিক্ষার্থীদের প্রতি নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করার এবং বৈশ্বিক সমস্যা সমাধানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

এই সফল প্রোগ্রামটি আয়োজনে সিলভার স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে টিসিএল গ্লোবাল। স্পন্সর হিসেবে পাশে ছিল মুখে নাও ও লিড একাডেমি। প্রচারণায় মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি, এবং ছবি তোলার দায়িত্বে ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল বিএমইউ ফটোগ্রাফি ক্লাব।

হাল্ট প্রাইজের এই বিশেষ মেন্টরিং সেশনটির সমাপ্তি ঘটে ক্যাম্পাস ডিরেক্টরের ভোট অব থ্যাংকস (ধন্যবাদ জ্ঞাপন)-এর মাধ্যমে। সেশনটি বিএমইউ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যম এবং সামাজিক উদ্যোগে অংশ নিতে উৎসাহ সৃষ্টি করেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

শেয়ার করুন...

অন্যান্য...