1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

রাবিপ্রবিতে “পাবলিক বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স ও কাঠামো: উচ্চশিক্ষার উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

রাবিপ্রবি প্রতিনিধি

সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট -সিজিডি’র উদ্যোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) “পাবলিক বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স ও কাঠামো: উচ্চশিক্ষার উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাবিপ্রবি’র গেস্ট হাউজের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সিজিডি’র নির্বাহী পরিচালক সাইদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ আতিয়ার রহমান বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুশাসন নিশ্চিত করতে হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে মুল স্টেকহোল্ডার তথা শিক্ষকদের জবাবদিহিতা, স্বচ্ছতা ও গবেষণা নিশ্চিত করতে হতে হবে। এছাড়াও পলিসিগত ও কাঠামোগত কিছু সংস্কারও জরুরি।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন ড. আহমেদ কামারুজ্জামান মজুমদার, ডিপ্লোমেট ও এনজিও বিশেষজ্ঞ ড. নাসির উদ্দীন, খ্যাতনামা লেখক ও চিন্তাবিদ গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ ওমর ফারুক,
রাজনীতিবীদ ও শিক্ষাবিদ ফজলুল হক, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিআইপিএ
উপ-পরিচালক এস. এম. রেজাউর রহমান, সহকারী অধ্যাপক ও গবেষক মু. আবিদুর রহমান আবেদ, , সিরিয়াল উদ্যোক্তা আবদুল্লাহ হাসান, নাজমুল ইসলাম হিমেল, চুয়েটের লাইব্রেরীয়ান এমরানুল হক, এটুআই কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক মাহবুব এ রহমান, ফাহিম আহমেদ মন্ডল, মো ইউসুফ জামিল, রোটরিয়ান রাবেয়া আকতার, জনপ্রিয় শিক্ষক মিনহাজ উদ্দিন, আরিফ হোসাইন এবং জাবের জুনায়েদ প্রমুখ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, ব্যাংকার, লেখক, আইনজীবী ও প্রযুক্তি বিশেষজ্ঞরা সেমিনারে ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে পার্টনার সংগঠন হিসেবে ছিলেন ইপসা, ক্যাপস, মিডিয়ামিক্স, নোভেল্টি ইন্জিনিয়ারিং, ওয়াইপিএসডি, গ্লোবাল নলেজ ফাউন্ডেশন, সন্জীবন ও হেলপিং হ্যান্ডস।

শেয়ার করুন...

অন্যান্য...