1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ওসমান হাদির উপরে হামলার প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলি করে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে হল সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন ।পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে দোয়া ও সম্মিলিত মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ” ইনকিলাব ইনকিলাব- জিন্দাবাদ জিন্দাবাদ” “আমার ভাই হাসপাতালে ইন্টেরিম কি করে?” “ছাত্রলীগের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ” ” আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ” “দালালি না রাজপথ? রাজপথ রাজপথ” “লেগেছে গুলি হাদির গায়, আমরা আছি লক্ষ্য ভাই ” হাদির উপরে হামলা কেন প্রশাসন জবাব দে ” সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।

এ বিষয়ে জিএবিটি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সামিউল আলিম সামি বলেন, হাদী ভাইয়ের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। “সেই ২৪’ আন্দোলনের শুরু থেকেই তিনি ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে নির্ভীকভাবে কথা বলে আসছেন। তার শক্ত কণ্ঠস্বরকে দমিয়ে দিতে সুপরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর সম্মুখ সারির জুলাই যোদ্ধারা নিরাপদ না। যেকোনো মুহূর্তে যে কারো সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে। আমরা জোর দাবি জানাচ্ছি এই হামলার পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটে এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।”

এছাড়াও পদার্থবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মাহফুজ রাসেল বলেন,আজ দুপুরে ,ফ্যাসিবাদবিরোধী কণ্ঠস্বর এবং ‘চব্বিশের’ অন্যতম পথপ্রদর্শক আমাদের হাদী ভাইয়ের ওপর যে আক্রমণ হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা মনে করি, এই হামলা শুধু তাঁর ওপর নয়, এটি ‘চব্বিশের’ সকল সহযোদ্ধার প্রতি একটি আঘাত। আমাদের ক্যাম্পাসেও কিছু মহল মাথাচাড়া দিয়ে উঠেছে এবং বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিচ্ছে। আমরা এই ধরনের উসকানিমূলক কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এবং দৃঢ়তার সাথে প্রতিবাদ জানাতে চাই, যাতে ভবিষ্যতে কোনো প্রকার অশুভ তৎপরতা আর মাথাচাড়া দিতে না পারে।

এছাড়াও আইপিই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম মিনহাজ বলেন, আজকাল স্বরাষ্ট্র মন্ত্রীর কাজ দেশের অভ্যন্তরীন পরিস্থিতি ঠিক করার বদলে হয়ে গেছে তরকারির লবন চেক করা। তাদের প্রসাশনের অদক্ষতার হিসেব তাদের দিতে হবে। আজ আমরা এখানে দাঁড়িয়েছে ভয় দেখানোর রাজনীতি, হুমকি, গুলি আর সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হতে এবং প্রতিবাদ জানাতে হবে। ওসমান হাদী ভাই আজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন, সাহসী মানুষ দেশের কথা বলেন সাদা কে সাদা এবং কালোকে কালো বলতেন। মানুষের পক্ষে দাঁড়ানোতে আজ তাকে চুপ করানোর সেরা চেষ্টা করেছে। এভাবে আর চলতে দেওয়া যায় নাহ। আমাদের সকলকে একত্রিত হতে হবে এবং সন্ত্রাসীদের রুখে দিতে হবে।

শেয়ার করুন...

অন্যান্য...