1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ছাত্রদলের সংঘর্ষে তেজগাঁও কলেজ শিক্ষার্থী নিহতসহ অরাজক পরিস্থিতিতে জাকসুর নিন্দা ও উদ্বেগ

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

জাবি প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও কলেজে আধিপত্য বিস্তার ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসুর) সাধারণ সম্পাদক(জিএস) মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ‍্য প্রকাশ করা হয়।

এছাড়াও গত ৭২ ঘণ্টায় ছাত্রদলের হাতে ছয়জন খুন হওয়ার প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ( জাকসু) তীব্র ক্ষোভ ও আশঙ্কা প্রকাশ করেছে।

জাকসুর বিবৃতি অনুযায়ী, গত ৬ ডিসেম্বর তেজগাঁও কলেজ এছাড়াও ছাত্রাবাসে আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ ধারণ করে। এতে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা গুরুতর আহত হন। পরে ১০ ডিসেম্বর, বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাকসু আরও জানায়, সাম্প্রতিক সময়ে মীরসরাইয়ে জুলাই আন্দোলনের নেতা গাজী তাহমিদ খান হত্যা ও যুবদল কর্মী নয়ন হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের আধিপত্য বিস্তার, অন্তঃকোন্দল ও সংঘর্ষের ঘটনা পুরনো সহিংস রাজনৈতিক ধারার প্রতিফলন মাত্র। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস, সুস্থ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের স্বপ্ন বারবার এ ধরনের ঘটনায় বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছে ছাত্রসংসদটি।

শিক্ষা পরিবেশ ধ্বংস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে জাকসু সংশ্লিষ্ট হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি দেশের সব ক্যাম্পাস ও জনপদে সহিংসতা বন্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন...

অন্যান্য...