1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

রাবিপ্রবি প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শুরু হয়েছে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য শিক্ষার্থীদেরকে শারীরিকভাবে সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা সফল করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ক্রীড়া আয়োজন সফল করতে যারা পরিশ্রম করছেন সেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

এবারের বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে—১০০ মিটার ও ৪০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, দাবা, লুডু, ক্যারম, ব্যাডমিন্টন ও মিউজিক চেয়ার। সকল প্রতিযোগিতা শেষে আগামী ১৬ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.)সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

অন্যান্য...