1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

খুবিতে নতুন উদ্যোক্তাদের দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

খুবি প্রতিনিধি : মো: ফাহাদ হোসেন সাজিদ

UK International Development-এর The Earth ইকো লিডারস প্রোগ্রামের আওতায় প্রাপ্ত প্রি শেড ফান্ডিং- এর সহায়তায় “বর্ডারলেস” প্রজেক্টের উদ্যোগে ৩০ জন যুব ও নারী গ্রীন উদ্যোক্তাকে নিয়ে দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

৮ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে পরিবেশবান্ধব উদ্যোগকে শক্তিশালী করা লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নেতৃত্ব, দলগত ব্যবস্থাপনা, ডিজিটাল লিটারেসি ও সবুজ উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন। অভিজ্ঞ ট্রেইনারদের হাতে-কলমে সেশন পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রজেক্ট লিডার ফাহিম হিমেল বলেন,“তরুণদের পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই প্রশিক্ষণ তাদের নতুন উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার সাহস দেবে।”

প্রজেক্ট ম্যানেজার আশা আক্তার জানান,
“স্থানীয় পর্যায়ে গ্রীন উদ্যোগ টিকিয়ে রাখতে দক্ষতা উন্নয়ন জরুরি। অংশগ্রহণকারীদের আগ্রহ আমাদের আরও উৎসাহিত করেছে।”

প্রজেক্ট কো-অর্ডিনেটর সাদিয়া জামান আরশি বলেন, “পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তুলতে হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নেই। ভবিষ্যতে আরও উন্নত সেশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে।” ব্র্যাক উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম বলেন, “সবুজ উদ্যোক্তা তৈরিতে এ ধরনের আয়োজনে অংশ নেওয়া তরুণদের জন্য গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়নে তাদের ভূমিকা অত্যন্ত সম্ভাবনাময়।”

গ্রীন কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাকেরা বানু বলেন, “নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ উৎসাহব্যঞ্জক। তারা পরিবেশবান্ধব ব্যবসা মডেল নিয়ে কাজ করলে স্থানীয় অর্থনীতি ও পরিবেশ দু’টিই উপকৃত হবে।”

এক নারী উদ্যোক্তা বলেন, “নেতৃত্ব ও দল পরিচালনা বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছি। নিজের উদ্যোগকে আরও পেশাদারভাবে এগিয়ে নিতে পারব।”

এক যুব অংশগ্রহণকারী জানান, “ডিজিটাল লিটারেসি ও গ্রীন বিজনেস মডেলের সেশনগুলো আমার ভবিষ্যৎ উদ্যোগ পরিকল্পনায় নতুন দিশা দেবে।”

পরিবেশবান্ধব উদ্যোক্তা গোষ্ঠী গড়ে তুলতে বর্ডারলেস প্রজেক্ট ভবিষ্যতেও আরও প্রশিক্ষণ, নেটওয়ার্কিং ও ফলো-আপ প্রোগ্রাম আয়োজন করবে। সবুজ উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সম্পৃক্ততা আরও বাড়ুক এমন প্রত্যাশা আয়োজকদের।

শেয়ার করুন...

অন্যান্য...