1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

মনপুরায় অসহায় কৃষাণীর ৪ বিগা জমির ধান কেটে দিল যুব রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা

  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

আব্দুর রহমান সোয়েব
মনপুরা,ভোলা

মনপুরা উপজেলার এক অসহায় কৃষাণী খাদিজা বেগমের ৪ বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছে বাংলাদেশ যুব রেডক্রিসেন্ট সোসাইটি, মনপুরা ইউনিট। মানবতার এমন উদ্যোগে এলাকায় ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছে।

স্বামী বিয়ের কিছুদিন পরই এক বিরল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী। স্বামীর চিকিৎসা ও সংসারের সব দায়িত্ব এসে পড়ে খাদিজা বেগমের কাঁধে। সংসার চালাতে তিনি কখনো মানুষের বাসায় কাজ করেছেন, কখনো আবার স্থানীয়ভাবে রান্নার কাজ নিয়ে দিন কাটিয়েছেন। বর্তমানে তিনি মনপুরা থানায় স্টাফদের জন্য রান্নার কাজসহ স্থানীয় দুই পরিবারের গৃহকর্মীর দায়িত্ব পালন করছেন। সেই উপার্জন দিয়েই চলে স্বামীর চিকিৎসা, সংসার খরচ ও সন্তানের প্রতিপালন।

এরই মাঝে এবছর খাদিজা স্থানীয় এক কৃষকের কাছ থেকে নগদ চুক্তিতে চার বিঘা জমিতে ধান চাষ করেন। কিন্তু অর্থের অভাবে পাকা ধান জমিতে পড়ে থাকলেও কাটতে পারছিলেন না তিনি। দিনের পর দিন জমিতে পাকা ধান ঝরে পড়ছিল—কিন্তু খাদিজার অসহায়ত্বের কারণে হাত তুলতে পারছিলেন না কেউ।

এ অবস্থায় মানবিকতার হাত বাড়িয়ে দেয় মনপুরা যুব রেডক্রিসেন্ট সোসাইটি।

এই মহৎ উদ্যোগের প্রথম প্রস্তাব দেন সংগঠনের সদস্য মোঃ সানিয়াদ শাকিল। পরে সংগঠনের উপপ্রধান আবিদ হোসেনের নেতৃত্বে দলগতভাবে খাদিজার চার বিঘা ধান কেটে ঘরে তুলে দেন যুব রেডক্রিসেন্টের সদস্যরা। কার্যক্রমে নিরলসভাবে কাজ করেছেন আরও চার সদস্য—মোঃ ফজলে রাব্বি, তামজিদ আহমেদ সামি, হিমেল দাস ও মোঃ আব্দুল্লাহ।

কৃষাণী খাদিজা বেগম আবেগঘন কণ্ঠে বলেন,
“আমার জমির ধান কাটতে টাকা ছিল না। মনে করছিলাম ধান নষ্ট হইয়া যাইবো। কিন্তু এই ছেলেগো আচল না থাকলে আমি শেষ হইয়া যাইতাম। আল্লাহ ওদের ভালো করুক।”

স্থানীয়রা জানান, মনপুরায় এমন মানবিক কাজ খুব কম দেখা যায়। যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা শুধু ধান কেটে দেননি, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শেয়ার করুন...

অন্যান্য...