1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ শুরু

  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, মশাল প্রজ্জ্বলন, শপথ গ্রহণ, বেলুন ও ফেস্টুন উড়ানোসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) ২০২৫ শুরু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের চারটি হল- শহীদ মসিয়ূর রহমান হল, তাপসী রাবেয়া হল, মুন্সী মেহেরুল্লাহ হল, বীরপ্রতীক তারামন বিবি হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড.মোঃ আব্দুল মজিদ বলেন, খেলাধুলার এ আয়োজনে শুধু যে খেলাধুলা বা প্রতিযোগিতা হয় এমন না, এখানে বন্ধুত্ব তৈরী হয়, পরস্পরের সাথে সম্পর্ক উন্নয়ন হয় এবং পাশাপাশি আমদের মাঝে নেতৃত্বের গুণাবলি গড়ে উঠে। আমি চাইবো আমার সকল শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় আগ্রহের সাথে অংশগ্রহণ করবে, তারা তাদের জীবনকে বিকশিত করবে এবং দেশ ও জনগনণের সেবা করে যাবে।

অনুষ্ঠানে শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামান, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, প্রক্টর ড. ইঞ্জি. ইমরান খান, শরীর চর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ-হেল কাফি, ফিজিক্যাল ইন্সট্র্যাক্টর উজ্জ্বল চন্দ্র সূত্রধর, মোঃ শাহিনূর রহমান, মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ রায়হান রাকিব।

শেয়ার করুন...

অন্যান্য...