1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

যবিপ্রবিতে প্রস্তুত হচ্ছে খেলার মাঠ

  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল

যবিপ্রবি প্রতিনিধি

“খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল” শিরোনামে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হচ্ছে দড়ি লাফ ও অন্যান্য প্রতিযোগীতা।

আগামী বুধবার ও শনিবার (১০ ও ১৩ ডিসেম্বর) শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান রহমান জিমনেসিয়াম ও কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। খেলার শুভ উদ্বোধন করবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

এবারের খেলাগুলোর মধ্যে থাকবে দড়ি লাফ, বেলুন পাসিং রান, বল থ্রো দ্যা টার্গেট, দাড়িয়াান্ধা, টিম রীলে রান, ডজ বল। সকল বিভাগের শিক্ষার্থীরা হল ভিত্তিক দল গঠন করে এসকল খেলায় অংশগ্রহন করতে পারবে। সকল খেলা আয়োজিত হবে ছেলে ও মেয়ে পৃথক গ্রুপে।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক মোঃ শাহেদুর রহমান বলেন, আমরা প্রতিবছর এরকম খেলার আয়োজন করে থাকি এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি। এই খেলা সম্পুর্ন করার উদ্দেশ্যে আমরা মাঠের পরিচর্চা করেছি, বাহির থেকে সরঞ্জাম নিয়ে এসেছি মাঠকে সকল খেলার উপযোগী করার জন্য। এই সৌন্দর্যপূর্ণ আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে একটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়া।

মুন্সী মেহেরুল্লাহ হলের সহকারী প্রভোস্ট ইমান আলী বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে ৩০ জন শিক্ষার্থীর আবেদন এসেছে, যারা এই খেলায় অংশগ্রহণ করতে চাই। আশা করি আগামী কয়েকদিনে আরো অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করার জন্য আবেদন করবে।

কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহিদুল মাহির বলেন, খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। খেলাধুলা আমাদের শারীরিক সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং ফিটনেস বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আয়োজনের মাধ্যমে নতুনদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি। মাঠের সৌন্দর্য বৃদ্ধি করে খেলার উপযোগী করে তোলা হয়েছে, যা অংশগ্রহণকারীদের আরও উৎসাহিত করছে। আমি মনে করি যে ভবিষ্যতেও শিক্ষকরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখবেন।

শেয়ার করুন...

অন্যান্য...