1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যবিপ্রবির ১২ পদক্ষেপ নোবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন ঈদে বাড়ি ফেরা হয়নি যাদের, নিটার প্রশাসনের পক্ষ থেকে প্রীতিভোজের ব্যবস্থা উৎসবের দিনেও যারা অতন্দ্র প্রহরী: বুটেক্স কর্মীদের সাথে উপাচার্যের ঈদ আনন্দ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ঈদের আনন্দ ভাগাভাগি, মনপুরায় ৭০ অসচ্ছল পরিবারের পাশে ‘স্বপ্ন বুনি ফাউন্ডেশন’ প্রাথমিক শিক্ষায় ভর্তি পরীক্ষা: মানবিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? জুলাই কালচারাল সেন্টার, বুটেক্সের উদ্যোগে পথশিশুদের ‘মেহেদি উৎসব’ তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভূতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশন স্কুল অব ইকনোমিক্স-এর পরিবেশ ও সম্পদ অর্থনীতি বিভাগের এনভায়রনমেন্ট ক্লাবকর্তৃক আয়োজন “সাসটেইনেবল ফেয়ার ২০২৫”

  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

জাকারিয়া মোহাম্মদ ইমন
ইনস্টিটিউ অব ওউএলবীইং বাংলাদেশ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশন স্কুল অব ইকনোমিক্স-এর পরিবেশ ও সম্পদ অর্থনীতি বিভাগের এনভায়রনমেন্ট ক্লাব ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করে দিনব্যাপী “সাসটেইনেবল ফেয়ার ২০২৫”—যা টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব উদ্যোগ ও স্থানীয় সম্পদভিত্তিক উদ্ভাবনকে কেন্দ্র করে সাজানো একটি অনন্য আয়োজন। এবারের মেলার মূল প্রতিপাদ্য “স্থানীয়করণ: পরিবেশ সুরক্ষা”, যা পরিবেশ সংরক্ষণ ও সামাজিক অংশগ্রহণের মাধ্যমে স্থিতিশীল উন্নয়নের ধারণাকে সামনে নিয়ে আসে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্কুল অব ইকনোমিক্স-এর মাননীয় পরিচালক জনাব রেহনা পারভিন। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন:
“স্থানীয়করণ কেবল অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ নয়; এটি পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ কৌশল। স্থানীয় পর্যায়ে উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করলে পরিবেশের ওপর চাপ কমে, কার্বন নিঃসরণ হ্রাস পায় এবং টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করা যায়। এ বছর সাসটেইনেবল ফেয়ারকে সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত করতে পেরে আমরা গর্বিত, এটি প্রমাণ করে যে যদি আমরা চাই, সবই সম্ভব। শিক্ষার্থীদের নেতৃত্বে এমন উদ্যোগ দেশব্যাপী টেকসই উন্নয়ন চর্চার একটি অনুপ্রেরণামূলক মডেল হয়ে উঠবে।”

সহ-আয়োজক হিসেবে অংশগ্রহণ করে ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ (IWB), যারা ২০২০ সাল থেকে স্থানীয়করণ, ন্যায্য বাজারব্যবস্থা, সামাজিক সুস্থতা ও পরিবেশ সুরক্ষায় কাজ করে আসছে। প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি বলেন:
“এই মেলায় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, স্থানীয় সমাধানের মাধ্যমেই বৈশ্বিক পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। ‘স্থানীয়করণ’-এর ধারণা আজ আর কেবল একটি তত্ত্ব নয়; এটি একটি বাস্তব প্রয়োগযোগ্য পদ্ধতি, যা কমিউনিটির অভ্যন্তর থেকেই পরিবর্তন শুরু করে। মেলায় আমরা যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি তা প্রমাণ করে—মানুষ টেকসই জীবনধারার গুরুত্ব বোঝে এবং তা গ্রহণ করতে আগ্রহী।”
মেলায় দেশীয় সংস্কৃতি, পরিবেশবান্ধব চর্চা ও স্থানীয় উদ্ভাবনকে তুলে ধরে নানা ধরনের স্টল অংশ নেয়। প্রদর্শিত উল্লেখযোগ্য উপকরণ ও উদ্যোগের মধ্যে ছিল—
• ঐতিহ্যবাহী ও আধুনিক হস্তশিল্প
• স্থানীয়ভাবে উৎপাদিত জৈব কৃষিজ পণ্য
• পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে তৈরি দৈনন্দিন ব্যবহার্য জিনিস
• বস্তিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর তৈরি কারুশিল্প
• প্রতিটি স্টলেই পরিবেশ সুরক্ষা, সম্পদ পুনর্ব্যবহার এবং টেকসই উৎপাদন-বিতরণ ব্যবস্থার গুরুত্বকে কেন্দ্র করে বিশেষ বার্তা তুলে ধরা হয়।

মেলার অন্যতম আকর্ষণ ছিল সচেতনতা সেশন, যেখানে বিশেষজ্ঞ বক্তারা স্থানীয়করণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও কমিউনিটি-নেতৃত্বাধীন সমাধানের ব্যাপারে আলোচনা করেন। মূল আলোচনা বিষয়গুলো ছিল—
• স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার পরিবেশগত সুফল
• প্লাস্টিকমুক্ত জীবনধারার বাস্তব কৌশল
• নগরায়ন ও স্থানীয় উদ্যোক্তাদের ভূমিকা
• জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কমিউনিটির স্থিতিশীলতা
সাসটেইনেবল ফেয়ার ২০২৫ প্রমাণ করেছে যে শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, সামাজিক সংগঠন ও স্থানীয় উদ্যোক্তারা একসঙ্গে কাজ করলে একটি টেকসই, সচেতন ও পরিবেশবান্ধব সমাজ গঠন সম্ভব। ঢাকা স্কুল অব ইকনোমিক্স ও ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশের যৌথ উদ্যোগ ভবিষ্যতেও এ ধরনের টেকসই উন্নয়নমুখী আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।

দিনব্যাপী এই মেলা শিক্ষার্থী, গবেষক, উদ্যোক্তা, নীতিনির্ধারক ও সাধারণ দর্শনার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত, উৎসবমুখর এবং শিক্ষণীয় পরিবেশ সৃষ্টি করে। মেলার সবাই একমত,টেকসই ভবিষ্যৎ গড়তে স্থানীয়করণই হবে আগামী দিনের সবচেয়ে কার্যকর পথ।

শেয়ার করুন...

অন্যান্য...