1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাককানইবি সাংবাদিক ফোরামের নবীন বরণ অনুষ্ঠান ‘তারুণ্যের নবযাত্রা’ অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা
জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সাংবাদিক ফোরামের আয়োজনে ও ক্যাম্পাস সাংবাদিকতায় আগ্রহীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো নতুন সদস্য বরণ অনুষ্ঠান ‘তারুণ্যের নবযাত্রা’।

শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এটি আয়োজিত হয়।নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত হয় কুইজ, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু, সাধারণ সম্পাদক আবু ইসহাক অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন মণ্ডল, অর্থ সম্পাদক হৃদয় আহমেদ এবং দপ্তর ও প্রচার সম্পাদক অনিরুদ্ধ সাজ্জাদ। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের কার্যনির্বাহী সদস্য মুসতারিন রহমান স্নিগ্ধা।

অনুষ্ঠানের আলোচনায় সভাপতি শাকিল বাবু বলেন, “বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার লক্ষ্যে আমরা একযোগে কাজ করে যাবো। সাংবাদিকতায় শেখার অনেক কিছু রয়েছে, যা আমাদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করবে।”

সাধারণ সম্পাদক আবু ইসহাক অনিক বলেন, “সাংবাদিকতা এমন একটা পেশা, যেখানে অনেক বাঁধার সম্মুখীন হতে হয়, অনেকের সমালোচনা শুনতে হয়। সকল বাঁধা বিপত্তি পেরিয়ে সবার সামনে তুলে ধরতে হয়। নতুনরাও ঘটনা যাচাই করে সত্য তুলে আনার কাজ নিষ্ঠার সাথে পালন করবে এই প্রত্যাশা রাখি।”

প্রাসঙ্গিকভাবে,সাংবাদিক সংগঠন হিসেবে নবীন সদস্যদের পর্যবেক্ষণ ক্ষমতা যাচাই করতে অনুষ্ঠানটিতে কুইজ পর্ব রাখা হয়। এছাড়াও উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় নতুন সদস্যদের।

অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করে তুলতে সঙ্গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ত্রিত্ব ঘাঘরা, সাফকাত ইসলাম শিহাব, বিপ্র ঘোষ ও অরূপ চৌধুরি রুদ্র।

শেয়ার করুন...

অন্যান্য...