1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ঢাবির ভর্তি পরীক্ষায় খুবি উপকেন্দ্রে উপস্থিতি ৯৮ শতাংশ

  • প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

খুবি প্রতিনিধি

মো: ফাহাদ হোসেন সাজিদ


খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শুধুমাত্র খুবি ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপকেন্দ্রটিতে ১ হাজার ৮২৬ শিক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৯৮ শতাংশ।

পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম হল ও কন্ট্রোল রুমসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরীক্ষার হল পরিদর্শনকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন অধ্যাপক ড. রুমানা হক, ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, পরীক্ষার ফোকালপয়েন্ট অধ্যাপক শরিফ মোহাম্মদ খানসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন

শেয়ার করুন...

অন্যান্য...