1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

খুবি ভর্তি যুদ্ধে আসনপ্রতি লড়বেন ৯৭ পরীক্ষার্থী

  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

খুবি প্রতিনিধি: মোঃ ফাহাদ হোসেন সাজিদ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ২৭ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১১২টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ১ লাখ ৮ হাজার ২৬৬ জন। সে হিসাবে এ পর্যন্ত আসনপ্রতি আবেদন করেছেন ৯৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের (কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুল) এবং D ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। A ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা) এবং B ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর ।

আরও জানায়, মোট ১ হাজার ১১২টি আসনের বিপরীতে এবার ১ লাখ ৮ হাজার ২৬৬ আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য গড়ে ৯৭ জন প্রতিযোগিতা করবেন। এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ৩৮ হাজার ৯৬১টি, ‘বি’ ইউনিটে ২৮ হাজার ৯৬৮টি, ‘সি’ ইউনিটে ৩৬ হাজার ৭৩৬টি এবং ‘ডি’ ইউনিটে ৩ হাজার ৬০৩টি আবেদন।

এবার ভর্তি পরীক্ষা দেশের চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে—ঢাকা, খুলনা, রাজশাহী ও চট্টগ্রামে। এ ছাড়া এবারই প্রথম চট্টগ্রামে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন...

অন্যান্য...