1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

“Robolution 2025”-এর সেগমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হলো ‘বাংলায় রোবোটিক্স’

  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মোঃ নূরে এলাহী

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST) রোবোটিক্স ক্লাবের আয়োজনে আগামী ২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম প্রযুক্তি ও রোবোটিক্স প্রতিযোগিতা “Robolution 2025”। এ আয়োজনের অফিসিয়াল Segment Partner হিসেবে এবার যুক্ত হয়েছে দেশীয় প্রযুক্তি শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান “বাংলায় রোবোটিক্স”।

“Robolution 2025”-এ থাকছে রোবোটিক্স, অটোমেশন, উদ্ভাবন ও প্রযুক্তি-ভিত্তিক নানা আকর্ষণীয় সেগমেন্ট, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতা করবে তাদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শনের মাধ্যমে।

উল্লেখ্য, বাংলায় রোবোটিক্সনির্দিষ্ট সেগমেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কৃত করবে তাদের প্রিমিয়াম টেক কোর্সসমূহের মাধ্যমে। এসব কোর্স রোবোটিক্স, কোডিং, IoT, AIসহ আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের আরও এগিয়ে যেতে সহায়তা করবে।

বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার, উদ্ভাবনচর্চা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে প্রযুক্তিগতভাবে সক্ষম করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলায় রোবোটিক্স। ভবিষ্যতের দক্ষ ইঞ্জিনিয়ার, গবেষক ও উদ্ভাবক তৈরি করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

শেয়ার করুন...

অন্যান্য...