1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রামিন কাউছার, জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বৃদ্ধি ও গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার প্রসারে একটি দিনব্যাপী সমন্বিত একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে ‘গবেষণা প্রবন্ধ অনুধাবন: একাডেমিক গবেষণার মৌলিক ধারণা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।
এই আয়োজনে কারিগরি সহযোগিতায় ছিল গবেষণা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটস (আরআইটি)’। সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে গবেষণার মৌলিক ধারণা, প্রবন্ধ রচনা, পদ্ধতি নির্বাচন, তথ্য বিশ্লেষণ এবং উপস্থাপনা কৌশলসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুসংগঠিতভাবে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি তার বক্তব্যে বলেন, “গবেষণা কেবল উচ্চশিক্ষার অনুষঙ্গ নয়, বরং এটি সমাজকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকাশক্তি।” বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশেদুল ইসলাম শিক্ষার্থীদের সৃজনশীল ও বিশ্লেষণী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এছাড়া আরআইটি-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. একরাম উদ্দিন সুমন এবং জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন...

অন্যান্য...