1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ

  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেছেন, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশনের (হিট) প্রকল্প দেশের উচ্চশিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। শিক্ষার্থীদের কর্মক্ষম ও বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে এটি সহায়ক হবে।

মঙ্গলবার ইউজিসি ভবনে হিট প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিশ্বব্যাংকের ৪র্থ সাপোর্ট মিশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের উচ্চশিক্ষায় সরকারের অগ্রাধিকারের বিষয়সমূহ যুক্ত করে চলতি বছরের জুনের মধ্যে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশনের(হিট) উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের কাজ সম্পন্ন করতে পরিকল্পনা কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠনের পারমর্শ দেন ড. মামুন আহমেদ।

সভায় বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামান, কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব প্রফেসর একেএম মুনিরুল ইসলাম, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিতসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষার সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প। এই প্রকল্প দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক প্রতিষ্ঠান- ইউজিসি’র জন্য উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে। এটি দেশের উচ্চশিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। শিক্ষার্থীদের কর্মক্ষম ও বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে এটি সহায়ক হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এ সময় তিনি হিট প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করে ২০২৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে সব কাজ শেষ করার লক্ষ্য নিয়ে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

শেয়ার করুন...

অন্যান্য...