1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত যবিপ্রবির ডাইনিংয়ের খাবার খেয়ে শতাধিক নারী শিক্ষার্থী অসুস্থ, তৃতীয় দিনে ৬০ জনের অধিক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি মাভাবিপ্রবিতে ধামরাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির নেতৃত্বে কাশেম-বৃষ্টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৮ এপ্রিল থেকে ৪ দিনব্যাপী নাট্য উৎসব যবিপ্রবি সিএসই ক্লাবের নেতৃত্বে শিহাব-মোস্তাফিজ ন্যাশনাল সায়েন্স এক্লিপ্স ২০২৬: তরুণদের উদ্ভাবন ও অনুসন্ধিৎসার এক অনন্য মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে “জলবায়ু বিপর্যয়ে সৃষ্ট অভিঘাত প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান” সেমিনার আয়োজিত

লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মো. মহমুূদ রেজা সৌরভ :

লিডিং ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (LURS) আয়োজিত “Ideas to Impact: Student Research Seminar” আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সেমিনারটি শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা উন্নয়ন, নতুন আইডিয়া সৃষ্টি এবং বাস্তবমুখী উদ্ভাবনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (SUST) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. ফরহাদ রব্বি (SMIEEE)। তাঁর তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক বক্তব্য তরুণ গবেষকদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি করে।

এছাড়া, ৩ মাসব্যাপী “Research Fundamentals and Academic Paper Writing” কর্মশালার সফল সমাপ্তি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানও এদিন অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন ইরাসমাস স্কলার তারেক আনোয়ার শিকদার (SMACCS, ২০২৪–২৬ ব্যাচ), যিনি শিক্ষার্থীদের গবেষণার মৌলিক ধারণা ও একাডেমিক লেখালেখিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ড. শাফকাত কিবরিয়া, সহ-উপদেষ্টা মো. জামানের রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সামাদ সুমো, কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি দীপংকর দেব, বর্তমান সভাপতি নিবিড় রায়, সাবেক সাধারণ সম্পাদক রায়হান আহমেদ এবং বর্তমান সাধারণ সম্পাদক খন্দকার সায়্যিদ আহমেদসহ অন্যান্য সদস্য এবং সাধারণ ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠানে LURS-এর অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করা হয়, যা ভবিষ্যতে গবেষণা কার্যক্রম, ডিজিটাল সংযোগ এবং একাডেমিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে LURS-এর প্রথম অফিসিয়াল টি-শার্ট ও ওয়বসাইট উন্মোচন করা হয়।

আয়োজকরা জানান, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শেয়ার করুন...

অন্যান্য...