1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

ভূমিকম্প আতঙ্কে ডিআইইউ–এর আজকের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত

  • প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

তাওফিকুল হাসান তুরাব

ডিআইইউ প্রতিনিধি

টানা ভূমিকম্পে সৃষ্ট আতঙ্কের কারণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আজকের (২৩ নভেম্বর) সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলামের অনুমোদনে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, “অনিবার্য কারণে আজকের ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো।”

গত শুক্রবারের প্রধান ভূমিকম্পের পর শনিবার আরও তিন দফা কম্পন অনুভূত হলে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়। পুরাতন ক্যাম্পাসের একটি ভবন এবং ৩–৪ নম্বর আবাসিক হলের দেয়ালে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক আরও বেড়ে যায়। এ অবস্থায় রবিবার মধ্যরাতে আবাসিক শিক্ষার্থীরা পুরাতন ক্যাম্পাস ছেড়ে নতুন ক্যাম্পাসে এসে পরীক্ষা স্থগিতের দাবিতে অবস্থান নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ধারাবাহিক কম্পনের পর আবাসিক হলগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং মানসিকভাবে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। একজন শিক্ষার্থী বলেন, “রুমে উঠলেই ভয় লাগে। শুধু আজ নয়, কয়েকদিনের জন্য পরীক্ষা বন্ধ জরুরি।”

আজকের ক্লাস–পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থীরা কিছুটা স্বস্তি পেলেও পরবর্তী সিদ্ধান্ত নিয়ে তারা এখনও অনিশ্চয়তায় আছেন। তারা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষার চাপ না বাড়ানোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

অন্যান্য...