1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

তারেক রহমানের জন্মদিনে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ছাত্রদল ও বিএনপি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মাভাবিপ্রবি প্রতিনিধি


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করতে দিনটি উদযাপনের বদলে সামাজিক দায়িত্ব পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ছাত্রদল, সরকারি এমএম আলী কলেজ ছাত্রদল ও স্থানীয় ওয়ার্ড বিএনপি। সম্মিলিত উদ্যোগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি দুই ঘণ্টা ধরে চলে। মাওলানা ভাসানী আদর্শ কলেজের পাশের মাঠে ৪৯তম ওরস মোবারকের আয়োজন শেষে এলাকাজুড়ে বর্জ্যের স্তূপ জমে থাকায় তা সরিয়ে পরিবেশ স্বাভাবিক করতে অংশগ্রহণকারীরা স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতার কাজে যুক্ত হন। মাঠ, ঝোপঝাড়, রাস্তার ধারে জমে থাকা বর্জ্য ও প্লাস্টিক অপসারণের মাধ্যমে পুরো এলাকাটি নতুন করে সাজানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাভাবিপ্রবি ছাত্রদলের সহ-সভাপতি মো. রূপক আহমেদ ও মো. আদনান এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা আহমেদ। তাদের আহ্বানে বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা সার্বিক পরিচ্ছন্নতায় সক্রিয় ভূমিকা রাখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি ছাত্রদলের যোগাযোগ সম্পাদক আব্দুল করিম, এমএম আলী কলেজ ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সদস্যরা। বর্জ্য অপসারণ থেকে শুরু করে ঝোপঝাড় পরিষ্কার—সবই করেন অংশগ্রহণকারীরা নিজেদের হাতে, যা সামাজিক দায়িত্বের এক দৃষ্টান্ত হিসেবে দেখা হয়।

নেতাদের বক্তব্যে জানানো হয়, তারেক রহমানের জন্মদিনকে শুধুমাত্র আনুষ্ঠানিক উদযাপন নয়, বরং সমাজের কল্যাণে কাজে লাগিয়ে বাস্তব দায়িত্ববোধ তুলে ধরাই ছিল তাদের লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের জনসেবা কর্মসূচি নিয়মিতভাবে চলমান থাকবে।

শেয়ার করুন...

অন্যান্য...