1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

খুবির বিজয়-২৪ হলের প্রোভোস্টের বিরুদ্ধে সাত দফা অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

খুবি প্রতিনিধি

মোঃ ফাহাদ হোসেন সাজিদ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয়-২৪ হলের বর্তমান প্রোভোস্টের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, প্রশাসনিক অনিয়ম ও শিক্ষার্থীদের মানসিকভাবে হেয় করার মতো গুরুতর অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। ১৭ নভেম্বর তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, হল কর্তৃপক্ষের দায়িত্ব নিরাপদ, ন্যায়সংগত ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা। কিন্তু বাস্তবে তারা উল্টো আতঙ্ক, ভীতি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রোভোস্টের আচরণ শিক্ষার্থীদের মনে অযথা চাপ তৈরি করছে বলে তাদের অভিযোগ।

আবেদনে আরও বলা হয়, ফেসবুক পোস্টে প্রতিক্রিয়ার কারণে নোটিশ, জরিমানা ও সিট বাতিলের হুমকি, উপস্থিতি ইস্যুতে আগাম নোটিশ ছাড়াই মানসিক চাপ ও ভয় দেখানো, কোনো লিখিত নোটিশ ছাড়াই জরিমানা ও অফিসে হেনস্থা, প্রতিনিধি নির্বাচনে স্বজনপ্রীতি ও শিক্ষার্থীদের প্রতি অপমানজনক আচরণ, অতিথি থাকার অভিযোগে নোটিশ ছাড়াই সিট বাতিলের চেষ্টা, ভাইবার সময় পোশাক নিয়ে অপমানজনক মন্তব্য, সিট খালি থাকলেও যোগ্য শিক্ষার্থীদের সিট না দেওয়া, নোটিশ ছাড়া রুমে ডেকে অপমান ও মানসিক হেনস্থা।

সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর মন্তব্য। ভাইভা দিতে যাওয়া শিক্ষার্থীদের পোশাক-পরিচ্ছদ দেখে প্রোভোস্ট “অন্যের হক নষ্ট করবে” বলে মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। শিক্ষার্থীদের দাবি, এ ধরনের মন্তব্য অপমানজনক এবং মানসিকভাবে আঘাত দেয়।

ঘটনার প্রতিক্রিয়ায় ৩য় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাফরিন হিয়া বলেন, “শিক্ষার্থীদের সাথে এমন স্বৈরাচারমূলক আচরণ একজন হলের প্রভোস্টের থেকে আমরা আশা করি না। আমরা অবিলম্বে এই ঘটনার সঠিক সমাধান চাই। আশা করি প্রশাসন দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিবে।”

শেয়ার করুন...

অন্যান্য...