রেজাউল করিম
বাংলাদেশের শিক্ষার্থীরা বর্তমানে দেশকে নিয়ে নানা ধরণের সংশয়ে আছেন। নানা ধরণের প্রশ্ন, অনিশ্চয়তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে রয়েছে নানান ধরণের চিন্তা। পলিসিগত দিকনির্দেশনা এবং শিক্ষার্থীবান্ধব বাংলাদেশকে নিয়ে চিন্তাভাবনার সময় এসেছে এখন।
বর্তমানে বিপুল সংখ্যক শিক্ষার্থী দেশের বাইরে যাচ্ছে। এই ব্রেইন ড্রেইনের সমস্যা কীভাবে কমানো যাবে?
শিক্ষার্থীদের দেশত্যাগের পিছনে কয়টি মৌলিক কারণ কাজ করছে। প্রথমত, উচ্চশিক্ষার মান ও গবেষণার সুযোগের সীমাবদ্ধতা, দ্বিতীয়ত, চাকরির বাজারে প্রতিযোগিতামূলক বেতন ও ক্যারিয়ার গ্রোথের অভাব, তৃতীয়ত, রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তার প্রশ্ন।
ব্রেইন ড্রেইন কমানোর জন্য:
· বিশ্বমানের শিক্ষা ও গবেষণা infrastructure গড়ে তোলা
· বেসরকারি খাতে উচ্চবেতনের চাকরির সুযোগ সৃষ্টি
· তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও মেন্টরশিপ প্রদান
· ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং sector শক্তিশালী করা
জুলাই গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সরকারের কী পদক্ষেপ নেওয়া উচিত?
জুলাই মাসের সেই আন্দোলন ছিল শিক্ষার্থীদের একটি সুন্দর, ন্যায়নিষ্ঠ ও উন্নত বাংলাদেশের প্রত্যাশারই প্রকাশ। আমার মনে হয় সরকারের উচিত:
· জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা Strengthen করা, যেখানে দুর্নীতি ও অযোগ্যতার কোনো স্থান নেই
· শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি ও শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ
· মেধাভিত্তিক নিয়োগ পদ্ধতি পুরোপুরি বাস্তবায়ন
· যুবসমাজের অংশগ্রহণে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন
· ডিজিটাল গণতন্ত্র চর্চার মাধ্যমে তরুণদের কণ্ঠস্বর শোনার ব্যবস্থা করা
শিক্ষার্থীদের দেশপ্রেমকে কাজে লাগাতে শিক্ষাব্যবস্থা কতটুকু বাস্তবসম্মত?
বর্তমান শিক্ষাব্যবস্থা এখনও বহুলাংশে তাত্ত্বিক, যা বাস্তব জীবনের চাহিদার সাথে তাল মেলাতে পারছে না। আমাদের প্রয়োজন:
· কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসার
· শিক্ষাক্রমে ব্যবহারিক জ্ঞান ও Skill Development অন্তর্ভুক্তি
· শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা বৃদ্ধি
· entrepreneurship Education বাধ্যতামূলক করা
· গবেষণা ও Innovation-এ বিনিয়োগ বৃদ্ধি
২৭ লাখ শিক্ষিত বেকারকে জনশক্তিতে রূপান্তরের উপায়?
এই বিশাল জনগোষ্ঠী আমাদের জন্য বোঝা নয়, সম্ভাবনা। এদের কাজে লাগাতে:
· দক্ষতা ভিত্তিক Training Programs চালু করা
· ইন্ডাস্ট্রি-একাডেমিয়া Collaboration strengthened করা
· SME ও Startup Ecosystem Development
· বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানিতে সরকারি Incentives
· ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে Remote Work Opportunities সৃষ্টি
মনে রাখতে হবে, শিক্ষিত যুবশক্তিকে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ দিতে পারলেই বাংলাদেশে ২০৪১ সালের Vision বাস্তবায়ন হবে।
লেখক: গবেষক ও বিশ্লেষক; রাজনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক