1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হলেন ড. শায়খ সালেহ বিন হুমাইদ

  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে ড. শায়খ সালেহ বিন হুমাইদকে নিয়োগ দেয়া হয়েছে। পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালের পরই এই গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্ব প্রদান করা হয়। মসজিদে হারাম কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগলাভের পূর্বে তিনি মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন।

শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের অন্যতম শীর্ষস্থানীয় আলেম, যিনি একাধারে বিচারক, শিক্ষাবিদ, ও ইসলামি চিন্তাবিদ হিসেবেও সুপরিচিত। 

সালেহ হুমাইদ ১৯৯৩ সাল থেকে সৌদি মজলিস আল শুরা (সৌদি আরবের পরামর্শদাতা পরিষদ) এর সদস্য এবং ফেব্রুয়ারী ২০০২ থেকে ফেব্রুয়ারি ২০০৯ পর্যন্ত মজলিস আল শুরার স্পিকার। তিনি বর্তমানে মক্কার মসজিদ আল-হারামের ইমাম। তিনি মক্কার আরবি ভাষা একাডেমির একজন সদস্য, জেদ্দায় আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি। তিনি কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার থেকে ২০১৬ সালের সার্ভিস টু ইসলাম পুরস্কার জিতেছেন।

শেয়ার করুন...

অন্যান্য...