1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাককানইবিতে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মেয়র পদপ্রার্থী আবু রেজা সিদ্দিকী ইমন কে সম্মাননা প্রদান যবিপ্রবিতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে উপাচার্য বরাবর স্মারক লিপি জাবিপ্রবিতে টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির নেতৃত্বে দুর্জয় ও আকাশ বার্ধক্যের প্যাডেলে জীবনের ভার জরুরি রক্ষণাবেক্ষণ কাজেও নিয়মের বেড়াজালে স্থবিরতা, সংশ্লিষ্টদের তাগিদ নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের উদ্বোধনের দুই মাস পরও বন্ধ নোবিপ্রবি ক্যাফেটেরিয়া, ভোগান্তিতে শিক্ষার্থীরা জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, শিক্ষার্থীদের চরম ভোগান্তি টেকসই অবকাঠামো গড়ায় নির্মাণ কেমিক্যালের উদ্ভাবন: AUST-এ ‘একাত্মতার অনুরণন’ সেমিনার জাবিপ্রবিতে গুচ্ছ বি-ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৫.৬২%

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খুবির নিরাপত্তা কর্মী, প্রয়োজন আর্থিক সহযোগিতা

  • প্রকাশিত : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

মো. ফাহাদ হোসেন সাজিদ:

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)-এর নিরাপত্তা কর্মী আব্দুর সাত্তার (৬৫) বর্তমানে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিনের এই নিষ্ঠাবান কর্মীর পরিবার এখন চরম অর্থনৈতিক দুরবস্থার সম্মুখীন। চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করতে না পেরে বিশ্ববিদ্যালয় পরিবারের নিকট আর্থিক সহযোগিতার জন্য আকুল আবেদন জানিয়েছেন তাঁর পরিবার।

আব্দুর সাত্তার খুবির একজন মাস্টাররোল নিরাপত্তা কর্মী। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করে এলেও তাঁর চাকরি এখনও স্থায়ী হয়নি। পাঁচ সদস্যের (দুই ছেলে ও তিন মেয়ে) পরিবার নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাওয়া এই কর্মীর শরীরে নানা ধরনের রোগ আগে থেকেই বাসা বেঁধেছিল। সর্বশেষ, ব্রেইনস্ট্রোকের কারণে তিনি হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং উন্নত চিকিৎসা প্রয়োজন। এই কঠিন সময়ে তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় মেটানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই, খুবি পরিবারসহ সমাজের বিত্তবান এবং সকল মহলের কাছে দ্রুত আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে এই নিরাপত্তা কর্মীকে বাঁচানো সম্ভব হয়।

বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, “খুবি পরিবারে যখন কেউ এমন বিপদে পড়েন, তখন আমাদের সকলেরই পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। আব্দুর সাত্তার মামা দীর্ঘকাল ধরে আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা দিয়েছেন। তিনি আমাদের পরিবারেরই একজন সদস্য। আজ তিনি ব্রেইনস্ট্রোক করে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, অথচ শুধুমাত্র অর্থনৈতিক দুরবস্থার কারণে তাঁর চিকিৎসা ব্যাহত হচ্ছে এটি অত্যন্ত দুঃখজনক।

শেয়ার করুন...

অন্যান্য...