1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

২০ দিনের ছুটিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬

রাবিপ্রবি প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-ফিতর, শব-ই-কদর, জুমাতুল বিদা, জ্বালানি তেল সংকট এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-এ টানা ২০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-ফিতর, শব-ই-কদর ও জুমাতুল বিদা উপলক্ষে আগামী মঙ্গলবার (১০ মার্চ) ২০২৬ থেকে বুধবার (২৫ মার্চ) ২০২৬ পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে। একইসঙ্গে আগামী বুধবার (১১ মার্চ) থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত সকল অফিস কার্যক্রম বন্ধ রাখা হবে।

অন্যদিকে, চলমান জ্বালানি তেল সংকটের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সোমবার (৯ মার্চ) ২০২৬ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের পর পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ২০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পাঠদান ও অন্যান্য কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে ছুটি ঘোষণার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা গেছে। শিক্ষার্থীদের হাতে-কাঁধে ভারী ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিতে দেখা গেছে। তাদের চোখে-মুখে পরিবারের সঙ্গে ধর্মীয় উৎসব ও দীর্ঘ ছুটি পালনের উচ্ছ্বাস লক্ষ করা গেছে। এছাড়াও আগামীকাল (১০ মার্চ) শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম পর্যন্ত বাসের সুবিধা দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকার সিদ্ধান্তসহ ছুটি চলাকালীন ক্যাম্পাসের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ধর্মীয় উৎসব আনন্দমুখর এবং নিরাপদে কাটানোর জন্য শুভকামনা জানানো হয়েছে।

শেয়ার করুন...

অন্যান্য...