1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জবিস্থ সৈনকিয়ান পরিবারের সভাপতি খালিদ ও সম্পাদক সোহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে যে যে কর্মসূচি থাকছে খুবিতে লজিক অফ বাংলাদেশের উদ্যোগে ‘ইফতার বিতরণ ৪.০’ প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন খুবিতে হিট প্রকল্পের আওতায় দ্বিতীয় দিনের লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত জাবির শিক্ষার্থী বাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের যাতায়াত স্বস্তিতে সংরক্ষিত আসন ব্যবস্থা নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাবিপ্রবির নতুন তিন বিভাগে মাস্টার্স চালুর অনুমোদন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নির্দেশিকা মানার নির্দেশ যবিপ্রবি প্রশাসনের নোবিপ্রবি বিএনসিসির নতুন সিইউও মো: হিমেল রানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনসিসির দায়িত্ব পালন

খুবিতে হিট প্রকল্পের আওতায় দ্বিতীয় দিনের লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

খুবি প্রতিনিধি

মো: ফাহাদ হোসেন সাজিদ


খুলনা বিশ্ববিদ্যালয়ে ’২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় দিনের লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ‘এনহ্যান্সিং ডিজিটাল অ্যাক্সেস এন্ড ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যান ইনক্লুসিভ এন্ড মডার্ন লার্নিং এনভায়রনমেন্ট অ্যাট খুলনা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি’ শীর্ষক হিট সাব-প্রকল্পের আওতায় এ ট্রেনিং আয়োজন করা হয়।
আজ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে আয়োজিত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে সেশন উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উপাচার্য বলেন, সময়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আরও সমৃদ্ধ হচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গ্রন্থাগারের উন্নয়ন অপরিহার্য। শিক্ষার্থীদের নিয়মিত গ্রন্থাগারে এসে বিদ্যমান সুযোগ-সুবিধা যথাযথভাবে ব্যবহার করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, অত্যন্ত প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে হিট প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এ সাব-প্রকল্পটি অর্জন করেছে। এর মাধ্যমে গ্রন্থাগারের অবকাঠামো ও ডিজিটাল সেবার মানোন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু। দ্বিতীয় দিনের ট্রেনিং প্রোগ্রামে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ’২৫ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন...

অন্যান্য...