1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

যবিপ্রবিতে নারীদের জন্য বিনামূল্যে কুরআন ও আরবি ভাষা শেখার কোর্স চালু

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইসলামিক নলেজ সিকার্স সোসাইটির (আইকেএসএস) উদ্যোগে অনলাইনে মেয়েদের জন্য শুরু হয়েছে বিনামূল্যে কুরআন ও আরবি ভাষা শেখার কোর্স।

শুক্রবার (৩১ অক্টোবর) যবিপ্রবির আইকেএসএস এর উদ্যোগে অনলাইনে আয়োজিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে কোর্সটির কার্যক্রম শুরু হয়। এ কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন এমআই একাডেমির ফিচারড এবং যবিপ্রবির খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারিয়া সুলতানা।

জানা যায়, কোর্সটির মাধ্যমে অংশগ্রহণকারীরা কুরআনের আয়াতসমূহের অর্থ, ব্যাকরণ ও উচ্চারণসহ আরবি ভাষার মৌলিক জ্ঞান অর্জন করতে পারবেন। পাশাপাশি কুরআনের বার্তা অনুধাবনের মাধ্যমে আত্মিক প্রশান্তি ও জীবনদর্শনের উন্নয়ন ঘটানোই এর মূল উদ্দেশ্য বলে জানান আইকেএসএস সংগঠনটি।

ইসলামিক নলেজ সিকার্স সোসাইটির সভাপতি মেহেদী হাসান বলেন, কুরআন শেখা শুধু অক্ষর বা উচ্চারণ শেখার বিষয় নয়; বরং এটি আত্মার প্রশান্তি ও জীবনের দিকনির্দেশনা খোঁজার এক সুন্দর যাত্রা। আজকের তরুণ প্রজন্ম যদি কুরআনের আলোয় নিজেদের জীবন পরিচালনা করতে পারে, তবে তারা দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারবে।’

তিনি আরো বলেন, আমি মনে করি এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু আরবি ভাষার জ্ঞান অর্জন করবে না, বরং তারা জানতে পারবে কুরআনের প্রতিটি আয়াতের গভীর তাৎপর্য। এটি তাদের চিন্তা, আচরণ ও জীবনের উদ্দেশ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। দীন ও দুনিয়ার সমন্বিত জ্ঞানই আমাদের প্রকৃত উন্নতির পথ দেখাতে পারে। আমরা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করি, তবে প্রতিটি কাজই ইবাদতে পরিণত হয়।

শেয়ার করুন...

অন্যান্য...