1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আন্তর্জাতিক বৃত্তি-ফেলোশিপে শিক্ষার্থী ও গবেষকদের জন্য সরকারের নানামুখী উদ্যোগ হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে: ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ফরাসি সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞের সৌজন্য সাক্ষাৎ ঢাবি ছাত্রী নাট্যকর্মী মিমোর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে লেখা আছে চিরকুট! সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প জাকসুর উদ্যোগে গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে ‘আইডিয়াস টু ইমপ্যাক্ট’ রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

খুবির প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু ৭ নভেম্বর, পরীক্ষার কেন্দ্র এবার চার বিভাগে

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মো. ফাহাদ হোসেন সাজিদ :

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১,১০৯টি আসনে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলী ঘোষণা করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া শুরু হবে ৭ নভেম্বর এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর, ফলাফল প্রকাশ পাবে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে। চূড়ান্ত ভর্তি শেষে ২৫ জানুয়ারি থেকে ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল): আসন সংখ্যা ৩২০ (সাধারণ ৩০৩ ও কোটায় ১৭)। আবেদন যোগ্যতা—এসএসসি ২০২২/২০২৩ ও এইচএসসি ২০২৪/২০২৫ পরীক্ষায় সম্মিলিত জিপিএ কমপক্ষে ৮.০০। পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। স্থাপত্য ডিসিপ্লিনের জন্য অতিরিক্ত অঙ্কন পরীক্ষা দিতে হবে।

‘বি’ ইউনিট (জীববিজ্ঞান স্কুল): আসন ২৮১ (সাধারণ ২৬৬ ও কোটায় ১৫)। জিপিএ যোগফল ন্যূনতম ৮.০০ প্রয়োজন। পরীক্ষা পদ্ধতি ‘এ’ ইউনিটের অনুরূপ।

‘সি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল): মোট আসন ৪১৫ (সাধারণ ৩৯১ ও কোটায় ২৪)। আবেদন যোগ্যতা—এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সম্মিলিত জিপিএ কমপক্ষে ৭.০০। চারুকলা ডিসিপ্লিনের জন্য অতিরিক্ত লিখিত ও অঙ্কন পরীক্ষা থাকবে।

‘ডি’ ইউনিট (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল): আসন ৮৮ (সাধারণ ৮৩ ও কোটায় ৫)। আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে এ বছর ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষার কেন্দ্র বাড়ানো হয়েছে। গত বছর ঢাকা, খুলনা ও রাজশাহীতে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন কেন্দ্র হিসেবে চট্টগ্রাম যুক্ত করা হয়েছে। ফলে এই তিন ইউনিটের পরীক্ষা চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে, ‘ডি’ ইউনিটের পরীক্ষা কেবল ঢাকা ও খুলনায় অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন...

অন্যান্য...