1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ডুয়েটে শুরু হলো শাহ সিমেন্ট ইন্ট্রা সিভিল ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৫

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শাহ সিমেন্ট কর্তৃক আয়োজিত ইন্ট্রা সিভিল ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৫। সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ড. উৎপল কুমার দাস। এছাড়াও সিভিল বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চতুর্থ বর্ষের টিম “থান্ডার” ও তৃতীয় বর্ষের টিম “গ্রানাইট”। রোমাঞ্চকর এই ম্যাচে থান্ডার ১–০ গোলে গ্রানাইটকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে। খেলায় সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা পুরো মাঠকে প্রাণবন্ত করে তোলে।

এই ফুটবল টুর্নামেন্টে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন বর্ষের দল অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে এমন আয়োজনকে গুরুত্ব দিচ্ছেন আয়োজকরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন— এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের খেলাধুলার চর্চাকে আরও বেগবান করবে।

শেয়ার করুন...

অন্যান্য...