1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

খুলনায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ৭৫ আসনের বিপরীতে আবেদন হাজারের বেশি

  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

যুব উন্নয়ন অধিদফতরের ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পে খুলনায় অভাবনীয় সাড়া মিলেছে। চতুর্থ ব্যাচের ভর্তি পরীক্ষায় শুধু খুলনা জেলা থেকেই অংশ নিয়েছেন ১ হাজার ৭৩ জন আবেদনকারী। অথচ প্রতি জেলায় আসন সংখ্যা মাত্র ৭৫টি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার সার্বিক তদারকি করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. ইকবাল হোসেন।


এ সময় উপস্থিত ছিলেন খুলনা কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তাক উদ্দীন, সহকারী পরিচালক মো. পারভেজ মোল্যা, জেলা প্রশাসনের প্রতিনিধি ও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কর্মকর্তারা।


শনিবার (২৭ সেপ্টেম্বর) খুলনায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত ফলাফল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

এর আগে, খুলনা জেলা থেকে তিন ব্যাচে মোট ১৫০ জন যুব ও যুবতী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে অন্তত ৬০ শতাংশ এরইমধ্যে আয় শুরু করেছেন এবং কেউ কেউ উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন। ফলে তরুণ সমাজে এ প্রকল্প ঘিরে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।


প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দৈনিক ২০০ টাকা ভাতা, সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকেলের নাস্তা পাবেন। একই সঙ্গে প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে।

শেয়ার করুন...

অন্যান্য...