1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে ফাহিম ও মুশফিকুর

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মাইক্রোবায়োলজি ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফাহিম আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুশফিকুর আলম মুহিত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা যায়, যুগ্ম সাধারণ সম্পাদক (গবেষণা) ও কোষাধ্যক্ষ পদ ব্যতীত অন্যান্য সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত রা হলেন—সহ-সভাপতি মো. হাসানুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মো. আসিবুল ইসলাম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক (গবেষণা) ফাতিমা তুজ জাহুরা শশী এবং কোষাধ্যক্ষ সাবরিনা সুলতানা নওরিন।

এছাড়া যোগাযোগ সম্পাদক হাবিব আল মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জুবায়ের আহমেদ রাজ ও সুশমিতা রায়, প্রচার সম্পাদক হিসেবে আবির মাহমুদ এবং প্রকাশনা সম্পাদক হিসেবে তুষার শাহরিয়ার নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি ফাহিম আহমেদ বলেন, মাইক্রোবায়োলজি ক্লাব মাইক্রোবায়োলজি বিভাগের সকল শিক্ষার্থীর একাডেমিক ও ব্যক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণা, সিভি তৈরি, এবং সহশিক্ষা কার্যক্রমসহ ভবিষ্যৎ গঠনের জন্য প্রয়োজনীয় সব দিকেই ক্লাবটি বিশেষ নজর দেবে। পাশাপাশি, প্রতি মাসে একটি অফিসিয়াল সেশন অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের চাহিদা, সমস্যা ও মতামত উন্মুক্তভাবে তুলে ধরতে পারবে,এভাবেই আমরা আমাদের কাজ করে যাবো।

শেয়ার করুন...

অন্যান্য...