1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে জাবিপ্রবিতে মত বিনিময় সভার আয়োজন

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মো. ইকরাম মাহমুদ প্রধান :

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( জাবিপ্রবি) এ বিশ্ববিদ্যালয় দিবস সুন্দর ও সুনিপুণভাবে পালনের লক্ষে প্রশাসন কর্তৃক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। যেখানে শিক্ষক এবং শিক্ষার্থী সবার মতামতকে প্রাধান্য দিয়েই বিশ্ববিদ্যালয় দিবসের নীল নকশা বাস্তবায়নের আশ্বস দিয়েছে প্রশাসন

গতকাল ২৭ অক্টোবর ২০২৫, সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান এবং সভাপতিত্ব করেছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ও শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা, প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন

এই মতবিনিময় সভায় শিক্ষার্থীদের কাছ থেকে গতবছরের অভিজ্ঞতা ও আরও কিভাবে সুন্দর করে দিবসটি পালন করে পালন করা যায় সেই পরামর্শ নেয়া হয়। যেখানে শিক্ষার্থীদের জন্য, জাক জমক র‍্যালি, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা, খাবারের মান উন্নয়ন, সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের রোড ম্যাপ, ভলান্টিয়ার নির্ধারণ ইত্যাদি সহ আরও নানা বিষয় উঠে আসে।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে প্রশাসনের এইরকম মতবিনিময় সভায় শিক্ষার্থীদের মতামতের গুরুত্ব দেয়ায় শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তারা সাচ্ছন্দ্যে সেখানে উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেছেন

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ২০২৫ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে।

শেয়ার করুন...

অন্যান্য...