1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাবিপ্রবিতে মশাল মিছিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

জাবিপ্রবিত প্রতিনিধি :

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) এক বর্ণাঢ্য মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটাই প্রথম তিস্তা মহাপরিকল্পনাকে কেন্দ্র করে আয়োজন করা মশাল মিছিল।

২২ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রহল প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের মূল ফটকে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “জাগো বাহে, কোনঠে সবাই”, “জাগো বাহে, তিস্তা বাঁচাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মো. ইসমাঈল হোসেন, শাহারুক ইসলাম, কেয়া আক্তার এবং লিটন আকন্দ।

বক্তব্যে কাজী মো. ইসমাঈল হোসেন বলেন,

“তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে প্রায় সতেরশো হেক্টর জমি পুনরুদ্ধার সম্ভব হবে। এর মাধ্যমে তিস্তা অঞ্চলের দীর্ঘদিনের ভোগান্তি সম্ভাবনায় রূপ নেবে। তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে, আর উত্তরবঙ্গ বাঁচলে বাংলাদেশও বাঁচবে।”

লিটন আকন্দ বলেন,

“তিস্তায় কৃষিযোগ্য বিপুল পরিমাণ জমি পুনরুদ্ধার হলে কৃষি উৎপাদন বাড়বে এবং দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে। ২০২৪ পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য আর মেনে নেওয়া হবে না।”

উল্লেখ্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে ঘিরে দেশের উত্তরাঞ্চলে ব্যাপক জনসচেতনতা ও আন্দোলন গড়ে উঠেছে। শিক্ষার্থীদের এই মশাল মিছিল সেই আন্দোলনের দাবিরই প্রতিধ্বনি হিসেবে প্রতিফলিত হয়েছে।

শেয়ার করুন...

অন্যান্য...