1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের খসড়া গঠনতন্ত্র প্রকাশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মাভাবিপ্রবি প্রতিনিধি :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের প্রক্রিয়ায় নতুন মাইলফলক যুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটি আনুষ্ঠানিকভাবে খসড়া গঠনতন্ত্র উন্মুক্ত করেছে।

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ এবং জনসংযোগ দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে খসড়া গঠনতন্ত্রটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা চাইলে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত গঠনতন্ত্রের বিভিন্ন ধারা ও প্রস্তাবনা নিয়ে নিজেদের মতামত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালকের ই-মেইল fazlu_bc@yahoo.com ঠিকানায় পাঠাতে পারবেন।

এ প্রসঙ্গে কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, “শিক্ষার্থীদের মতামত পাওয়ার পর ৩ নভেম্বরের মধ্যে সংশোধিত খসড়া গঠনতন্ত্র তৈরি করা হবে। ৪ নভেম্বর সংশোধিত খসড়া পুনরায় প্রকাশ করে শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে, আর ৮ নভেম্বর আলোচনা সভার মাধ্যমে চূড়ান্ত খসড়া অনুমোদনের জন্য প্রস্তুত করা হবে।”

উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ২৫০তম সভায় কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের উদ্যোগ নেওয়া হয়। ওই সভায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম মহিউদ্দিনকে আহ্বায়ক এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে সদস্য সচিব করে আট সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রাসঙ্গিক নীতিমালা পর্যালোচনা, ছাত্র সংসদ গঠনের প্রক্রিয়া ও কাঠামো নিয়ে পরামর্শ প্রদান এবং পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়নের কাজ নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন...

অন্যান্য...