1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২৭ অক্টোবর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনকে হত্যার ঘটনায় স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস ২৭ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ অক্টোবর) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

উপাচার্য রেজাউল করিম বলেন, আগামী সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে। তবে আগে থেকে যেরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া ছিলো সেটি আর থাকছে না।

তিনি আরও বলেন, এদিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে না, পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

উপাচার্য বরেন, আমরা সকলই জোবায়েদ হত্যার ঘটনায় মর্মাহত। তার হত্যার বিচার যেন দ্রুতসময়ে হয় সেটার তদারকির জন্য আমি ইতোমধ্যে আমাদের আইন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি।

গত রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে জুবায়েদের ছাত্রী বর্ষার বাসার তিনতলায় উঠতে সিঁড়িতে জোবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বাসার নিচতলা থেকে তিনতলা পর্যন্ত সিঁড়িতে রক্তের দাগ পাওয়া যায়। তিনতলার সিঁড়িতে উপুড় হয়ে পড়ে ছিলেন তিনি। সেদিনই বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্ঠান স্থগিত করা হয়।

শেয়ার করুন...

অন্যান্য...