1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ভাসানী ছাত্র সম্মেলন ২০২৫’

  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভাসানী ছাত্র সম্মেলন ২০২৫’। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক দরবার হলে এ সম্মেলন শুরু হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, মুক্তচিন্তা ও অংশগ্রহণমূলক নেতৃত্বের চর্চা জোরদার করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।

সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব কাশিফ আহমেদ বলেন, “ভাসানী ছাত্র সম্মেলন ২০২৫ শুধু একটি আয়োজন নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও নেতৃত্ব বিকাশের একটি নতুন সূচনা।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যেও সহমর্মিতা ও সংলাপের পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এখানে শিক্ষার্থীরা তাদের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা এক মঞ্চে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।”

সম্মেলনে আলোচ্য বিষয় হিসেবে থাকছে— শিক্ষা ও গবেষণা, সংস্কৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, আবাসন ও পরিবহন ব্যবস্থা, প্রযুক্তি, খাদ্য ও স্বাস্থ্যব্যবস্থা, এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ।

এই সম্মেলনকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখছেন ঐক্য ও পরিবর্তনের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে।

শেয়ার করুন...

অন্যান্য...