1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময় সভা

  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের সাথে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল বর্ষের শ্রেণি প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের “শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে ছাত্র-শিক্ষকের ভূমিকা” শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার ১৪ অক্টোবর বিকাল ৪ টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে ছাত্র-শিক্ষকের ভূমিকা, সফলতা, সমস্যা ও সংকট নিয়ে উপাচার্যের সামনে তুলে ধরেন।

মতবিনিময় সভায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, একাডেমিক অবস্থান সামনে নিয়ে যাওয়ার জন্য এ ধরণের মতবিনিময় সভা খুবই গুরুত্বপূর্ণ। গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে যবিপ্রবি এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ ও আন্তর্জাতিক মানদন্ডে নিয়ে যাওয়ার জন্য সকল সমস্যা ও সংকট দ্রুত সময়ের মধ্যেই নিরসন করে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শ্রেণি প্রতিনিধিরা।

শেয়ার করুন...

অন্যান্য...