1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাককানইবিতে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মেয়র পদপ্রার্থী আবু রেজা সিদ্দিকী ইমন কে সম্মাননা প্রদান যবিপ্রবিতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে উপাচার্য বরাবর স্মারক লিপি জাবিপ্রবিতে টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির নেতৃত্বে দুর্জয় ও আকাশ বার্ধক্যের প্যাডেলে জীবনের ভার জরুরি রক্ষণাবেক্ষণ কাজেও নিয়মের বেড়াজালে স্থবিরতা, সংশ্লিষ্টদের তাগিদ নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের উদ্বোধনের দুই মাস পরও বন্ধ নোবিপ্রবি ক্যাফেটেরিয়া, ভোগান্তিতে শিক্ষার্থীরা জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, শিক্ষার্থীদের চরম ভোগান্তি টেকসই অবকাঠামো গড়ায় নির্মাণ কেমিক্যালের উদ্ভাবন: AUST-এ ‘একাত্মতার অনুরণন’ সেমিনার জাবিপ্রবিতে গুচ্ছ বি-ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৫.৬২%

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিইবিটি বিভাগের নতুন চেয়ারম্যান ড. এ. এম. স্বরাজ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি (জিইবিটি) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ. এম. স্বরাজ।

শনিবার (১১ ই অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, আগামী ১২ অক্টোবর ২০২৫ তারিখ থেকে ড. এ. এম. স্বরাজকে পরবর্তী তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

জিইবিটি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়ে ড. এ. এম. স্বরাজ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমরা সকলেই জানি একটি দেশের অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক উন্নয়ন নির্ভর করে তার কোয়ালিটি এডুকেশন উপর। শুধুমাত্র ডিগ্রি অর্জনই নয় বরং সমন্বিত শিক্ষা ও বিষয় ভিত্তিক ব্যাপক দক্ষতার অর্জন, নৈতিক মূল্যবোধ এর চর্চা এবং সর্বোপরি জীবনমুখী -সমসাময়িক- সমন্বিত জ্ঞান অর্জনই হলো প্রকৃত কোয়ালিটি এডুকেশন। জিইবিটি বিভাগের শিক্ষার্থীরা যেন প্রকৃত কোয়ালিটি এডুকেশন পায় আমি আমার সর্বোচ্চ দক্ষতা দিয়েই সে চেষ্টা করবো।

এই দায়িত্ব কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নাকি কাজের সুযোগ হিসেবে দেখছেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ড. এ. এম. স্বরাজ বলেন, আমার এই দায়িত্বের চ্যালেঞ্জ এবং সুযোগ দুইটাই আছে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে তারা চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লব (Fourth and fifth Industrial Revolution) এর স্রোতে সূচারুভাবে চলতে সক্ষম এবং সভ্য মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে গড়ে উঠুক এবং তাদের হাতেই থাকুক আগামী দিনের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের রাষ্ট্রীয় নেতৃত্ব। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষ রাষ্ট্রীয় নেতৃত্ব দানের উপযোগী ছাত্র তৈরি করাকেই মূল চ্যালেঞ্জ হিসাবে দেখছি।
শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান থাকবে তারা যেন তাদের পড়াশোনা ও গবেষণার সুযোগকে কাজে লাগায়। তারা যেন সঠিক ভাবে পড়াশোনা করে তাদের দায়িত্ব পালন করে এবং প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে যায়। পাশাপাশি আমার সহকর্মী যারা আছেন তারা সবাই অত্যন্ত দক্ষ শিক্ষক ও মানসম্পন্ন বিজ্ঞানী। তারা সবসময়ই ভাল গ্রাজুয়েট তৈরীতে অবদান রেখেছেন এবং ভবিষ্যতেও রাখবেন। সকলের সাথে মিলে-মিশে একসাথে এই বিভাগকে আমরা আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাব।

উল্লেখ্য, ড. এ. এম. স্বরাজ দক্ষিণ কোরিয়ার চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শেয়ার করুন...

অন্যান্য...