1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উৎযাপন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

“এক্সেস টু সার্ভিস: মেন্টাল হেল্থ ইন ক্যটাসট্রোফিস এন্ড ইমারজেন্সিস” প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্টিট কানেক্টের যৌথ সহোযোগিতায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উৎযাপন হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবসকে সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম, পিএইচডি, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মহসীন রেজা সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনায় সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মুহা: শহীদুল হক বলেন, ‘ব্যক্তি নিজের মানসিক স্বাস্থের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি তার আশেপাশের মানুষগুলোর মানসিক স্বাস্থের প্রতিও যত্নশীল হতে হবে। কারো মানসিক স্বাস্থ্য ব্যহত হলে প্রাথমিক ভাবে পরিবারের সদস্য, শিক্ষকবৃন্দ ও বন্ধুমহল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

অধ্যাপক ড. মহসিন রেজা বলেন, ‘৭৫% কিশোর কিশোরী মেন্টাল ট্রোমায় ভোগে। কোন না কোনভাবে মানসিক সমস্যায় আক্রান্ত। মানসিক স্বাস্থ্য কেবল ব্যক্তিগত বিষয় নয়; এটি আমাদের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক ভারসাম্যের ভিত্তি। সহকর্মী, বন্ধু, পরিবার কিংবা আত্মীয় সবার মানসিক সুস্থতা নিশ্চিত করা মানবিক দায়িত্ব এবং একে অপরের প্রতি সহমর্মিতার বাস্তব প্রকাশ।’

বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘প্রত্যেকে খুব সতর্কতার সাথে আচরন করতে হবে যাতে কেউ আঘাতপ্রাপ্ত না হয়ে মানসিক স্বাস্থের হানি ঘটে।’

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আধুনিক জীবনযাত্রা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানসিকভাবে ভেঙে পড়া মানুষকে অনেক সময় তুচ্ছ বা ঢং করছে মনে করা হয়। এজন্য আমাদের পরিবার, প্রতিষ্ঠান ও চারপাশের পরিবেশকে সমর্থনমুখী ও সহানুভূতিপূর্ণ করতে হবে।’

তিনি আরোও বলেন, ‘এবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ১০ অক্টোবর। এদিন শুক্রবার হওয়ায় আমরা ৯ অক্টোবর বৃহস্পতিবার এ দিনটি উৎযাপন করতেছি যাতে শিক্ষার্থীদের মাঝে সচেতনামূলক কথাগুলো ছড়িয়ে দিতে পারি।’

শেয়ার করুন...

অন্যান্য...