1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

বিইউপিতে গণযোগাযোগ শিক্ষার্থীদের হাতে–কলমে এআই লিটারেসি

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আবদুল্লাহ আল মাহিন, বিইউপি প্রতিনিধি।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) অনুষ্ঠিত হলো ‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’। গুগলের উদ্যোগে এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৮১ শিক্ষার্থী অংশ নেন।

সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষার্থীরা তথ্য যাচাই, বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরির পাশাপাশি নোটবুক এলএম, জেমিনি, পিনপয়েন্ট, গুগল ট্রেন্ডসসহ আধুনিক এআই টুলস ব্যবহারে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।

প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আবদুল কাবিল খান এবং প্রথম আলোর আ ফ ম খায়রুল বাশার।

উদ্বোধনী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী তালুকদার শিক্ষার্থীদের সর্বোচ্চ শেখার আহ্বান জানান। সমাপনী বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ হাসান তারিক বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের কর্মজীবনে সহায়ক হবে।

প্রাথমিক জরিপে দেখা গেছে, প্রশিক্ষণ শেষে টুল ব্যবহারের হার কয়েক গুণ বেড়েছে, বিশেষ করে জেমিনি ও পিনপয়েন্টে। শিক্ষার্থীরা জানান, এ প্রশিক্ষণ তাঁদের সাংবাদিকতায় সময় সাশ্রয়ী ও কার্যকর হতে সাহায্য করবে।

শেয়ার করুন...

অন্যান্য...