1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রচেষ্টায় নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল পরিবার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (নজরুল বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থী দেবদূত কর তীর্থ’র প্রচেষ্টায় তিন মাস ধরে নিখোঁজ এক বৃদ্ধকে ফিরে পেয়েছে তার পরিবার।

মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৫) ভোর ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে আগত পরিবারের সদস্যদের কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হস্তান্তর করা হয় তিন মাস ধরে নিখোঁজ থাকা ওই বৃদ্ধকে।

পাওয়া তথ্যানুযায়ী, দেবদূত কর তীর্থ একই সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) – এর ময়মনসিংহ সদর শাখা সভাপতি। ময়মনসিংহ হেল্পলাইন নামের একটি ফেসবুক গ্রুপে বৃদ্ধের করুণ অবস্থা দেখে তিনি ‘নিরাপদ সড়ক আন্দোলন, ময়মনসিংহ সদর’ পেইজে বৃদ্ধের ছবিসহ একটি পোস্ট দেন। অতঃপর এই পোস্টের সূত্র ধরে মাত্র দুই ঘণ্টার মধ্যেই পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়।

পরিবার জানায়, “তিন মাস ধরে নিখোঁজ বৃদ্ধকে খুঁজে পেতে জিডি করেও দেশের কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে ওই পোস্টের মাধ্যমে আমরা তার সন্ধান পাই। তীর্থ ভাই এর প্রতি ও তাদের সংগঠনের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আল্লাহতালা উনার মাধ্যমে আমাদের বাবাকে ফিরিয়ে দিয়েছেন। আমার কৃতজ্ঞতা জানানোর আসলে ভাষা নেই।”

আরও জানা যায়, নিখোঁজ হওয়া ওই বৃদ্ধ চার পুত্রের জনক এবং একসময় মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তীর্থ লিখেছেন, “প্রায় ২-৩ মাস যাবত উনাকে খুঁজে পাচ্ছিলো না। আজকে তাদের খুশি দেখে আমার হৃদয়টাও ভরে উঠলো।”

স্বজনকে ফিরে পেয়ে পরিবারের সদস্যদের চোখেমুখে ছিল প্রাপ্তির আনন্দ। পাশাপাশি, এই প্রাপ্তির মূল নায়ক তীর্থ ও তার সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৃদ্ধের পরিবার।

শেয়ার করুন...

অন্যান্য...