1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, গ্রেফতার হলেন হোস্টেল পরিচালক

  • প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং কক্ষে আটকে রাখার অভিযোগে রাজধানীর স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক রাজিয়া বেগমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টায় তেজগাঁও কলেজের পাশে অবস্থিত স্বপ্ননিবাস হোস্টেলে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে তার একজন গেস্ট দেখা করতে গেলে হোস্টেল পরিচালক রাজিয়া বেগম অতিরিক্ত এক হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে মারধর করেন এবং কক্ষে আটকে রাখেন। এতে ভুক্তভোগী ছাত্রী অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিতে চাইলে সেখানেও বাধা দেন হোস্টেল পরিচালক।

ঘটনার খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ভিপি, সূর্যসেন হলের ভিপি, হাজী মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদকসহ কয়েকজন শিক্ষার্থী শেরেবাংলা থানার ওসিকে ঘটনাটি জানালে পুলিশ পরিচালককে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা থানার ডিউটি অফিসার বলেন, ‘গতকাল রাতে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রাজিয়া বেগমকে আটক করে থানায় আনে। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, তাকে মারধর ও হেনস্তা করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন...

অন্যান্য...